মাননীয়া মুখযমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রায়গঞ্জ ইন্সটিটিউট মঞ্চে ৬ ই নভেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনের পঞ্চবিংশ নাট্য মেলা_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ রা নভেম্বর: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ইন্সটিটিউট মঞ্চে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদা বিভাগের পঞ্চবিংশ নাট্য মেলা শুরু হতে যাচ্ছে আগামী ৬ ই নভেম্বর থেকে।নাট্যমেলা চলবে আগামী ৯ই নভেম্বর রবিবার পর্যন্ত।সোমবার এক সাক্ষাৎকারে উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক শুভম চক্রবর্তী বলেন ৬ই নভেম্বর বৃহস্পতিবার ঋত্বিক নাট্য দলের নাটক পরিবেশিত হবে বিপ্লব দের নির্দেশনায় এবং স্নেহাশীষ ভট্টাচার্যের নাটক”নির্জন রাখা ল” ।৭ ই নভেম্বর শুক্রবার মালদা নাট্য সেনার দলের নাটক পরিবেশিত হবে কেদার_মেহেদী_দীপঙ্কর নির্দেশিত দীপঙ্কর দত্তের নাটক”যে কথা কখনো ছিলনা বলার”।

শুক্রবার পরবর্তী নাটক মালদা অন্যর সৌমেন ভৌমিক নির্দেশিত এবং সৌমেন ভৌমিকের নাটক ” সে ও রাজনীতি”!৮ ই নভেম্বর শনিবার মালদা ইংলিশবাজার শিল্পী সংস্থারদেবাশীষ দত্তের নির্দেশিত ও মোহিত চট্টোপাধ্যায়ের নাটক”বিধাতা পুরুষ”।৮ই নভেম্বর সহচলি নাট্য একাডেমীর ব্রতজিৎ সাহা নির্দেশিত এবং অন্তরা চ্যাটার্জী ও ব্রতজিৎ সাহার নাটক”প্রতিদ্বন্দ্বী”। ৯ই নভেম্বর রবিবার কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার কর্তৃক বিভূভূষণ সাহা নির্দেশিত অয়ন জোয়াদ্দাবের নাটক “ত্রিনয়নী” এবং দিনাজপুর কৃষ্টি নাটকের দল কর্তৃক সুরজিৎ ঘোষের নির্দেশনা ও নাটক ” মৃত্যুটা সন্দেহজনক”।
