কালিয়াগঞ্জে ছট পূজা উপলক্ষে বিভিন্ন ঘাটে ঘাটে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নজরদারির ব্যাবস্থা_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর২৫ অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের পর দীপাবলী এবং ভাইফোঁটা ঘরে ঘরে পালিত হবার পর এবার দুয়ারে যে উৎসব সবাইকে করা নাড়ছে সেই উৎসবের নাম ছট পূজা উৎসব।এই উৎসব এখন শুধু বিহারী সম্প্রদায়ের মানুষেরাই পালন করে থাকেনা,বর্তমানে প্রচুর পরিমাণে বাংলাভাসাভাষী মানুষও ছট মাইয়ার পূজা করে থাকে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তাই কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনীর শ্রীমতি নদী সহ বিভিন্ন পুকুরের পারে প্রচুর সংখ্যক মানুষ পূজা উপলক্ষে নদীর ঘাটে অথবা বিভিন্ন পুকুরের পাড়ে এই পূজার আয়োজন করে থাকে।

 

স্বাভাবিক ভাবেই এই পূজা করবার জন্য প্রচুর মানুষের ভিড় যেমন হয়ে থাকে ঠিক একই রকম ভাবে এই পূজাকে প্রত্যক্ষ করবার জন্য প্রচুর মানুষ নদীর পারে অথবা পুকুরপাড়ে ভিড় করে থাকে। শনিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় তৃণমূল কংগ্রেস ছট পূজার বিকেল থেকে শান্তি কলোনির শ্রীমতি নদীর ঘাট সহ শহরের বিভিন্ন পুকুরে যেখানে যেখানে ছট পূজা হবে সেই সমস্ত স্থানে তৃণমূল কংগ্রেস দারুন ভাবে নজরদারি রাখবে যাতে কোন প্রকার অঘটন না ঘটে।সবাই যাতে ছট মায়ের পূজা সুন্দর ভাবে উপভোগ করতে পারে সে ব্যাপারেও তৃণমূল সদস্যরা নজরদারি রাখবে।শনিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই সভায় বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার।সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,উপ পৌর পিতা ঈশ্বর রজক,প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,নিতাই বৈশ্য,শচীন সিংহ রায় অসীম ঘোষ সহ অনেকে।