খুব শীঘ্রই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড ব্যাংক হতে চলেছে_কালিয়াগঞ্জ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১২ সেপ্টেম্বর:কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে শীঘ্রই সাধারণ মানুষের চাহিদাকে মান্যতা দিয়ে একটি ব্লাড ব্যাংক স্থাপিত হতে যাচ্ছে। রাজ্যের। স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করে গেছেন।শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতির পক্ষ থেকে কালিয়াগঞ্জের জনপ্রিয় বিধায়ক উৎপল মহারাজকে সম্বর্ধনা দেওয়া হলে তার উত্তরে তিনি এই কথা বলেন।

বিধায়ক উৎপল মহারাজ আরো বলেন কালিয়াগঞ্জ শহরের রাস্তা ঘাটের সংস্কারের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।পুজোর আগেই রাস্তা মেরামতির কাজ হয়ে যাবে বলে মনে করেন। কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতির পক্ষ থেকে সংস্থার সভাপতি কানাই শেঠ উপস্থিত সদস্যদের সাথে বিধায়কের পরিচয় করিয়ে দেন।বিধায়ককে উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের সহ সম্পাদক উৎপল সেন বিধায়কের উদ্দেশ্যে মান পত্র পাঠ করে শোনান সংস্থার সম্পাদক সন্দীপ ধর।
সবাই মিলে বিধায়কের হাতে ফুলের স্তবক তুলে দেয়। সংবর্ধনা সভায় সংগঠনের সভাপতি কানাই শেঠ এবং সম্পাদক সন্দীপ ধর ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি ডাঃ চিন্ময় দেবগুপ্ত,এডভোকেট দয়াময় গোস্বামী, সহ সম্পাদক উৎপল সেন,শান্তনু চক্রবর্তী,বিশ্বেশ্বর পোদ্দার ও অনিল দেবশর্মা।


