২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল বিজেপির বিজয় সংকল্প সভা
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল বিজেপির বিজয় সংকল্প সভা। শনিবার বেলা ২টা ২৫ মিনিট নাগাদ গঙ্গারামপুর স্টেডিয়ামে মঞ্চে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। মঞ্চে তাঁদের দেখা মিলতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত হাজারো দলীয় কর্মী ও সমর্থক।কার্তিক মাসের তীব্র গরম উপেক্ষা করে বিজেপি কর্মীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে গোটা স্টেডিয়াম এলাকা।

সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বুধরাই টুডু, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ একঝাঁক বিজেপি নেতা-কর্মী। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারিকে মা বোল্লার ছবি, তরোয়াল ও তীরধনুক দিয়ে সংবর্ধনা জানানো হয়।সভামঞ্চ থেকে দুই নেতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুনীতি সহ একাধিক ইস্যুতে তীব্র ভাষায় আক্রমণ শানান। পাশাপাশি, আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে বিজেপির জয় নিশ্চিত করতে দলীয় কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।
![]()
