প্রতীতি সাহিত্য সংস্থার বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে সংস্থার পঞ্চম শারদ সংখ্যা প্রকাশ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৮ অক্টোবর:শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মিস্ত্রি পাড়ার বিশিষ্ট মুদ্রা সংগ্রহ বিদ তথা সাহিত্যিক স্বর্ণময় অধিকারীর বসত বাড়িতে কালিয়াগঞ্জ প্রতীতি সাহিত্য সংস্থার ৪৮ তম বর্ষের ষষ্ঠ অধিবেশনে পঞ্চম শারদ সংখ্যার প্রকাশ করলেন বিশিষ্ট নাম অনুসন্ধানকারী গবেষক রাজ কুমার জাজো দিয়া।শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থেকে বিশিষ্ট সাহিত্যিক ভানু কিশোর সরকার,

বিশিষ্ট সাহিত্যিক তথা আইনজ্ঞ দীপা চৌধুরী,বিশিষ্ট কবি অশোক রায় এবং বিশিষ্ট কবি আশীষ রায়।এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সম্রাট দে,বিশিষ্ট কবি ও সমালোচক তপন কুমার চক্রবর্তী,বিশিষ্ট কবি রাধিকা রঞ্জন দেবভূতি, বিশিষ্ট প্রবন্ধকার ড:কাঞ্চন দে, ড:স্বদেশ কুমার সরকার, বিশিষ্ট কবি প্রদীপ কুমার রায়,মৃন্ময় কর,তাপস চাটার্জি, অনল ফৌজদার,সুমিতা দে,রূপা বসাক,বিপুল মৈত্র,কাজল মোদক,শ্যামলী সরকার,জয়শ্রী দাস, শোভা অধিকারী,সরস্বতি অধিকারী,মৃন্ময় অধিকারীশারদ সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে সাথে বিজয়া সন্মে লনি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন যেমন হয় তেমনি বিজয়া সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন রায়গঞ্জের বিশিষ্ট সাহিত্যিক ভানু কিশোর সরকার এবং বিশিষ্ট সমালোচক তপন কুমার চক্রবর্তী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার স্থায়ী সভাপতি স্বর্ণময় অধিকারী।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক বিপুল মৈত্র।

