রাধিকাপুরবাসীর জন্য সুখবর! সুস্পর্শ হাসপাতালে বিশেষ স্বাস্থ্য শিবির, মিলবে চিকিৎসা ও পরীক্ষায় বড় ছাড়

তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ: রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের জন্য বিশেষ উদ্যোগ নিল সুস্পর্শ হাসপাতাল, কালিয়াগঞ্জ। আগামী ২২ আগস্ট ২০২৬, শনিবার সুস্পর্শ হাসপাতালের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে একটি বিশেষ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।এই বিশেষ স্বাস্থ্য শিবিরে দুপুর ২টা থেকে বিনামূল্যে রোগী দেখবেন ডঃ সোমনাথ চ্যাটার্জী, এমএস (কোল), সিনিয়র কনসালটেন্ট সার্জন।

সাধারণ মানুষ যাতে স্বল্প খরচে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন, সেই কথা মাথায় রেখে শিবিরে সমস্ত ধরনের ডায়াগনস্টিক ও প্যাথলজি পরীক্ষায় ২০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হবে। এই সমস্ত পরীক্ষা শুরু হবে সকাল ৮টা থেকে।শুধু শারীরিক স্বাস্থ্য পরীক্ষা নয়, সাধারণ মানুষের চোখের সমস্যার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে এই শিবিরে। সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সোনাউদ্দিন আহমেদ রোগীদের বিনামূল্যে চোখের পাওয়ার পরীক্ষা করবেন এবং বিভিন্ন ধরনের চক্ষু সমস্যা নিয়ে পরামর্শ দেবেন।সুস্পর্শ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বহু সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সহজেই করাতে পারেন, সেই উদ্দেশ্যেই এই বিশেষ শিবিরের আয়োজন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন এমন মানুষদের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে আগ্রহী সাধারণ মানুষও এই শিবিরের সুযোগ নিতে পারবেন।রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং বিশেষ ছাড়ে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য সুস্পর্শ হাসপাতালের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

শিবিরের গুরুত্বপূর্ণ তথ্য

তারিখ: ২২ আগস্ট ২০২৬
স্থান: সুস্পর্শ হাসপাতাল, কালিয়াগঞ্জ
ডায়াগনস্টিক ও প্যাথলজি পরীক্ষা: সকাল ৮টা থেকে
বিনামূল্যে সার্জন পরামর্শ: দুপুর ২টা থেকে
বিনামূল্যে চক্ষু পরীক্ষা: দুপুর ২টা ৩০ মিনিট থেকে
ডায়াগনস্টিক ও প্যাথলজি পরীক্ষায় ছাড়: ২০% থেকে ৫০% পর্যন্ত