একমাসের মধ্যেই কালিয়াগঞ্জ পৌরসভা ভারপ্রাপ্ত কার্যনির্বাহী পদে রদবদল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৩১ জুলাই: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার ভারপ্রাপ্ত কার্যনির্বাহী আধিকারিক পদে দায়িত্ব গ্রহণ করলেন অর্ণব রায়। বিদায়ী কার্যনির্বাহী আধিকারিক অংশুমান দত্ত নআলিয়াগঞ্জ পৌর সভার দায়িত্বভার বুঝিয়ে দেন অর্নব রায়কে।

পশ্চিমবঙ্গ সরকারের নগরোউন্নয়ন ও পৌর দপ্তরের নির্দেশে চলতি মাসের ২ তারিক অতিরিক্ত দায়িত্ব হিসেবে কালিয়াগঞ্জ পৌর সভার কার্য নির্বাহী আধিকারিকের পদে দায়িত্বভার গ্রহণ করেছিলেন অংশুমান দত্ত।

উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরের কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর অংশুমান দত্তের মালদা জেলার হাবিবপুর ব্লকের বিডিও পদে বদলির নির্দেশ আসে নবান্ন থেকে।শুক্রবার হাবিবপুর ব্লকের বিডিও হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন অংশুমান দত্ত। উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক বিবেক।কুমারের নির্দেশ মতই কালিয়াগঞ্জ পৌর সভার কার্য নির্বাহী আধিকারিকের দায়িত্ব গ্রহণ করলেন উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরের কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড ডেপুটি কালেক্টর অর্ণব রায়।