সভাধিপতি বিহীন উত্তর দিনাজপুর জেলা পরিষদে থমকে উন্নয়ন, সাধারন মানুষ পরিষেবা থেকে বঞ্চিত_
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ১৯ জুলাই: উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের ইস্তফা মনজুর হলেও নতুন সভাধিপতি নির্বাচনের কোন হেলদোল নেই উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের।এর ফলে উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ তাদের বিভিন্ন কাজ থেকে বঞ্চিত হচ্ছে।
উত্তর দিনাজপুর জেলা পরিষদ কার্যত একরকম অচলাবস্থায় পরিণত হয়েছে বলা যায়।এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা মালদার ডিভিশনাল কমিশনারের দ্বারস্থ হয়েছে বলে জানা যায়। জানা যায় বঙ্গীয় পঞ্চায়েত ১৯৭৩ অনুসারে নুতন সভাধিপতি নির্বাচনের জন্য ডিভিশনাল কমিশনারকে দেওয়া চিঠিতে স্বাক্ষর করেছেন ২০ জন সদস্য ও সদস্যা। ২৬ সদস্য বিশিষ্ট উত্তর দিনাজপুর জেলা পরিষদের ২০ জন সদস্য সদস্যার আবেদনের পরিপ্রেক্ষিতে মালদার ডিভিশনাল কমিশনার কি পদক্ষেপ নিচ্ছেন সেই অপেক্ষায় তৃণমূল শিবির।
উত্তর দিনাজপুর জেলা পরিষদের সমাধিপতি পম্পা পাল গত ৫ই জুন তার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।গত ১০ ই জুন ইস্তফা মঞ্জুর করে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির পদ শূন্য ঘোষণা করেন মালদার ডিভিশনাল কমিশনার। এর পর মাসাজ হিট গার্ল অতিবাহিত হলেও নুতন সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া শুরু বা প্রশাসক নিয়োগ কোনটাই করা হয়নি। ফলে জেলা পরিষদের মত একটি গুরুত্বপুর্ন সরকারি প্রতিষ্ঠানের সমস্ত উন্নয়ন মুলক কাজ মুখ থুবড়ে পড়ে আছে।জেলা পরিষদের অধীনে পঞ্চদশ অর্থ কমিশন এবং পথশ্রী প্রকল্পে উন্নয়নমূলক কাজ করেও বিল পাচ্ছে না দীর্ঘদিন থেকে জেলার ঠিকাদারেরা।

