কালিয়াগঞ্জ থানার পুলিশের তৎপরতায় অপহরণের দুইমাস পরে উদ্ধার কিশোরী,ধৃত বিহারের যুবক_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ জুলাই: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে দুইমাস আগে হারিয়ে যাওয়া এক কিশোরীকে কালিয়াগঞ্জ থানার পুলিশি তৎপরতায় উদ্ধার করলো এক কিশোরীকে।

সাথে সাথে বিহারের এক যুবককেও কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করলো।ধৃত যুবকের নাম গজেন রায়।বাড়ি বিহারের কাটিহার জেলার বাটনা গ্রামে। পকসো ধারায় মামলা রজু করে কালিয়াগঞ্জ থানার পুলিশ ধৃত যুবক গজেন রায়ক শনিবার রায়গঞ্জ আদালতে পেশ করা হয়।অপর দিকে উদ্ধার হওয়া কিশোরীর ডাক্তারি পরীক্ষার পর হোমে রাখার ব্যাবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।কালিয়াগঞ্জ থানার ম্যালগাও অঞ্চলের ওই কিশোরীর অপহরণের ঘটনা ঘটে গত ১৩ ই মে ২০২৬। ১৬ই মে কালিয়াগঞ্জ থানায় গজেন রায় সহ বেশ কয়েকজনের নামে অপহরণের অভিযোগ জানায় কিশোরীর পিতা।পরবর্তীতেঅপহরণের মামলা রজু করে নিখোঁজ কিশোরীর সন্ধানে নামে কালিয়াগঞ্জ থানার পুলিশ।দুই মাস লুকোচুরি খেলা শেষে শুক্রবার অধিক রাতে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের কুনোর গ্রামের রাস্তায় অপহৃতা কিশোরীর সন্ধান কালিয়াগঞ্জ থানার পুলিশ পেয়ে সেখানেই বিহারের যুবক সহ অপহৃতা কিশোরীকে পুলিশ উদ্ধার করে কালিয়াগঞ্জ থানায় আনে বলে জানা যায়।