দশমীর বিসর্জনের পর থেকেই বলাইচণ্ডীর অন্য দুর্গার পূজা শুরু খাদিমপুর গ্রামে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৫ অক্টোবর: দশমীর বিসর্জনের বিষাদের মধ্যে দিয়েই অন্য দুর্গা বলাই চন্ডীপূজায় শুরু হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার হেমতাবাদ ব্লকের কমলাবাড়ির খাদিমপুর গ্রামে। খদিমপুর গ্রামের ১০ হাজার পরিবারের মিলিত উদ্যোগে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হয়েছে ৫০০ বছরের প্রাচীন ও ঐতিহাসিক পূজা।পূজা কমিটির সভাপতি রমেন বর্মন বলেন পূজা চলবে রবিবার ভোর পর্যন্ততিনি বলেন গ্রামের মানুষের মঙ্গল কামনায় ৫০০ বছর ধরে গ্রাম বাসীদের দানের অর্থে এই পূজা হয়ে থাকে।

রমেন বাবু বলেন তাদের বলাইচন্ডী পূজার দশ হাত থাকেনা থাকে চার হাত।এছাড়াও অসুর ও মহিষাসুর আমাদের মা বলাই চন্ডীর মায়ের পাশে থাকেনা।মন্দিরের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী বলেন ৫০০ বছর আগে ভয়াবহ দুর্যোগের রাতে প্রচুর ফসল ও ঘরবাড়ির ক্ষতি হয়।প্রচুর মানুষ মারা যায়। তাই ৫০০ বছর আগে থেকেই দশমীর রাত থেকে এই দুর্গা পূজা শুরু হয়ে আসছে।মাকে কলার ছড়ি ও ডালা মানত হিসাবে দেওয়া হয়। বট পাকুর ঘেরা প্রাচীন মন্দিরে রেখে দেওয়া হয় মায়ের মূর্তি।পূজার তিন দিন পাঠা ও পায়রা মিলে২০০ টি দেওয়া হয়। পূজা কমিটির কর্ণধার সারস চন্দ্র বর্মণ বলেন এই পূজায় বাইরে থেকে চাঁদা আদায় করতে হয়না।বসে মেলা হয় যাত্রা গানের আসর।
![]()
