রায়গঞ্জ পুলিশের উদ্যোগে কালিয়াগঞ্জ থানায় যোগা দিবসের প্রস্তুতি

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ১৮জুন:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশের উদ্যোগে কালিয়াগঞ্জ থানার ব্যবস্থাপনায় ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে কালিয়াগঞ্জ থানা চত্বরে যোগা দিবস পালনের প্রস্তুতি পর্ব অনুষ্ঠিত হয়।

প্রায় ৬৫ জন পুলিশের বিভিন্ন ধরনের স্টাফ এই যোগার প্রস্তুতি পর্বে অংশগ্রহণ করে।রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় ও সহ বিভিন্ন সরকারি দপ্তরে ২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালনের প্রস্তুতি নির্দেশ আসে।সেই নির্দেশকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানা চত্বরে সকালে শুরু হয় আন্তর্জাতিক যোগা দিবসের প্রস্তুতি পর্ব।প্রস্তুতি পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আই সি সুদীপ কুমার প্রধান ,কালিয়াগঞ্জ থানার টাউন বাবু সুশান্ত বৈষ্ণব সহ অন্যান্য আধিকারিকগণ।