মোদিজীর জন্মদিনে প্রবীণ চা বিক্রেতাকে সম্বর্ধনা দিল কালিয়াগঞ্জের বিজেপি
তন্ময় চক্রবর্তী:- যিনি ছিলেন একদিন চা ওয়ালা তিনি আজ ভারতের প্রধানমন্ত্রী তিনি আজ গোটা ভারতের নয়নের মনি শুধু তাই নয় সারা বিশ্ব যাকে সম্মান করে তিনি আর কেউ নন তিনি হলেন ভারতের যসশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আজ সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর ৭৫ তম জন্মদিন।

সারা ভারতের বিভিন্ন জায়গায় বিজেপি কার্যকর্তারা বিভিন্নভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এর সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে বিজেপি অভিনব কায়দায় চা ওয়ালার মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো। আজ দেখা গেল কালিয়াগঞ্জ শহরের প্রাক্তন শহর মন্ডল সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌরসভার বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে কালিয়াগঞ্জের মারওয়ারী ধাবাতে প্রায় ষাইট বছর ধরে যিনি চা বানিয়ে আসতেন সেই সীতারাম মণ্ডল কে সম্বর্ধনা জানানো হলো। এই সম্বর্ধনা উৎফুল্ল হয়ে ওঠেন সীতারাম বাবু।

। আজ দেখা গেল গৌরাঙ্গ বাবুকে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল কে সঙ্গে নিয়ে উত্তরীয়, পুষ্পস্তবক এবং মিষ্টি প্যাকেট দিয়ে সেই সীতারাম বাবুকে সম্বর্ধনা দিতে।। এক সাক্ষাৎকারে সীতা রামবাবু জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর তিনি খুবই ভক্ত তার কাজকর্ম তাকে খুবই আকৃষ্ট করেছে।। তাই জন্মদিনে মোদীজি কে শুভেচ্ছা জানাতেও তিনি বলেননি। তিনি বলেন মোদিজীর কর্মকাণ্ড ভারতকে অনেক এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে। এদিকে কালিয়াগঞ্জের প্রাক্তন শহর মন্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন আজ ৭৫ তম মোদিজীর জন্মদিনে কালিয়াগঞ্জের প্রবীণ চা ওয়ালা সীতারামবাবুকে সম্বর্ধনা দিতে পেরে তিনি গর্বিত। কারণ ভারতের প্রধানমন্ত্রী একদিন চা ওয়ালা ছিলেন।

আজ তিনি ভারতের প্রধানমন্ত্রী। তাই চা ওয়ালার মাধ্যমে মোদিজীর দীর্ঘায়ু কামনা করেন তিনি। গৌরাঙ্গ বাবু বলেন কালিয়াগঞ্জের এই চাওয়ালা অত্যন্ত জনপ্রিয়। বছরের পর বছর ধরে এই সীতা রাম বাবু এই মারোয়ারী ভাবাতে চা বানিয়ে সকলকে চা খাওয়ায়ে যে তৃপ্তি দিয়েছেন তাতে আজ তিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ হয়ে উঠেছেন। তার চা খেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই ধাবা তে।তাই সঠিক সময়ে সঠিক জায়গায় এই সম্বর্ধনা দিয়ে আমরা সকলেই গর্বিত।




