রাজ্যজুড়ে দুর্নীতি,জেলা প্রশাসনের স্বৈরাচারী ও পক্ষ পাতিত্বের অভিযোগ তুলে গঙ্গারামপুরে বিক্ষোভ সভা বিজেপির
রাজ্যজুড়ে দুর্নীতি,জেলা প্রশাসনের স্বৈরাচারী ও পক্ষ পাতিত্বের অভিযোগ তুলে গঙ্গারামপুরে বিক্ষোভ সভা বিজেপির। মঙ্গলবার গঙ্গারামপুর কালিতলা শিশু উদ্যান সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে এই বিক্ষোভ সভার আয়োজন করা হয়।

যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার,জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপি নেতা গৌতম রায়, অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মীরা।এদিনের এই বিক্ষোভ সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্ব।প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নিবাচনকে সামনে রেখে এখন থেকেই ময়দানে নেমেছে রাজনৈতীক দলগুলি।

ইতিমধ্যে রাজ্যজুড়ে বিভিন্ন রাজনীতিক কর্মসূচী গ্রহণ করেছেন রাজনীতিক দলগুলি। সেইমতো মঙ্গলবার গঙ্গারামপুরে এক বিক্ষোভ সভার আয়োজন করলো বিজেপি।

