Krishna Kalyani-র ব্যস্ত বসন্ত উৎসবের সূচি, শহর জুড়ে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি
তন্ময় চক্রবর্তী :- রঙে-রসে ভরা ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে মঙ্গলবার রায়গঞ্জ জুড়ে একাধিক বসন্ত উৎসবে অংশ নেবেন বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যানী মহাশয়। তাঁর সমাধান কার্যালয় সূত্রে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত নানা অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি শুভেচ্ছা জানাবেন এবং সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেবেন।

সকাল ১০টায় উদয়পুর গার্লস হাই স্কুলে উপস্থিতির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করবেন বিধায়ক। এরপর ধারাবাহিকভাবে সকাল ১০টা ১৫ মিনিটে উদয়পুর উদয়ন ক্লাব মাঠ এবং সকাল ১০টা ৩০ মিনিটে করোনেশন হাই স্কুলে যোগ দেবেন তিনি। সকাল ১১টায় ভারত সেবক সমাজের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সকাল ১১টা ১৫ মিনিটে দেবীনগর নেতাজি স্পোর্টিং ক্লাবের বসন্ত উৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে।এরপর সকাল ১১টা ৩০ মিনিটে রায়গঞ্জ রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এবং সকাল ১১টা ৪৫ মিনিটে ১২ নম্বর ওয়ার্ডের বসন্ত উৎসবে যোগ দেবেন তিনি। দুপুর ১২টায় পূর্ব নেতাজি পল্লী, দুপুর ১২টা ৩০ মিনিটে মিলনপাড়া এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে আয়োজিত বসন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিধায়ক। দিনের শেষ কর্মসূচি হিসেবে দুপুর ১টায় সুভাষগঞ্জ হাই স্কুলে উপস্থিত থাকার কথা রয়েছে।সমাধান কার্যালয়ের তরফে জানানো হয়েছে, বসন্তের এই আনন্দঘন মুহূর্তে শহরবাসীর সঙ্গে একাত্ম হয়ে উৎসবের রঙে সামিল হতেই এই ব্যস্ত সূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে দোল ও বসন্ত উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে।
