কালিয়াগঞ্জের বাঘন কালিতলা হাই স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বাঘন কালিতলা হাই স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব। উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে দিনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকার। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকারতাঁর বক্তব্যে বলেন,“শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া কার্যক্রমের মধ্য দিয়েও একজন ছাত্র-ছাত্রীর সামগ্রিক বিকাশ ঘটে। বাঘন কালিতলা হাই স্কুল দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আগামী দিনে বিদ্যালয়ের উন্নয়নে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সর্বতোভাবে সহযোগিতা করা হবে।”তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত অধ্যবসায় ও সৃজনশীলতার চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদেরও সন্তানদের পাশে থাকার পরামর্শ দেন।
বাঘন কালিতলা হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকার,তাঁর বক্তব্যে বলেন,“আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শুধু পড়াশোনায় নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও সাফল্যের পরিচয় দিচ্ছে। আজকের এই অনুষ্ঠান তাদের প্রতিভা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় আমরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদী।




”তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা দর্শকদের মন জয় করে নেয়। পরিশেষে কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দ ও উৎসাহের আবহে অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথাক ইসলামপুর পৌরসভার পৌরপতি কানাইলাল আগরওয়াল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রামদেব সাহানি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার এবং বিশিষ্ট সমাজসেবী উত্তম ঘোষ ।
