কলিয়াগঞ্জ কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল সঙ্গীত,কবিতা ও আলোচনার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২২ শে ফেব্রুয়ারি: কালিয়াগঞ্জ কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল সংগীত, কবিতা ও মাতৃভা নিয়ে আলোচনার মধ্য দিয়ে।এই উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভারম্ভ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ইন্দ্রজিত দাস মহাশয় এবং উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ।
স্বাগত ভাষণে অধ্যক্ষ মহাশয় মাতৃভাষার গুরুত্ব, ভাষাগত বৈচিত্র্যের প্রতি সম্মান এবং ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্যের উপর আলোকপাত করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সঞ্জয় সাহা, অধ্যাপিকা ড. সোনালী চক্রবর্তী, অধ্যাপক শ্রী নির্ময় কুমার দাস, অধ্যাপক অরূপ দাস এবং প্রধানকরণিক শ্রী পুলক কুন্ডু মহাশয়সহ অন্যান্য অধ্যাপক–অধ্যাপিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। বক্তারা মাতৃভাষার সংরক্ষণ ও চর্চার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের বিভিন্ন ভাষা বিভাগের ছাত্রছাত্রীরা সংগীত, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তাঁদের মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠানের আবহকে প্রাণবন্ত করে তোলে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপিকা ড. রিমা দাস এবং সংস্কৃত বিভাগের অধ্যাপক দেবসুজন মুখোপাধ্যায়। অনুষ্ঠানের শেষে ইংরেজি বিভাগের অধ্যাপক শরণ্য দত্ত ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শেষে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষাগত বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
