কালিয়াগঞ্জে আন্তর্জাতিক মানের ক্যারাটে সেমিনার ও বেল্ট পরীক্ষা, অংশ নিল ১০৭ জন ছাত্রছাত্রী

ইন্টারন্যাশনাল শোতোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়া (ISKF, India)-এর উদ্যোগে ৮ই ফেব্রুয়ারি ২০২৬, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের ক্যারাটে সেমিনার ও বেল্ট পরীক্ষা।

কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা মিলিয়ে মোট ১০৭ জন ক্যারাটে ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহান শেখ লালু মহাশয়, প্রেসিডেন্ট ও চিফ ইনস্ট্রাক্টর, ISKF India। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় জয়ন্ত ভট্টাচার্য (ডিরেক্টর, মিনারভা গ্রুপ), সেন্সি পারমিতা ব্যানার্জি (ইনস্ট্রাক্টর, ISKF কলকাতা), সেন্সি সুমন সাহা (চিফ ইনস্ট্রাক্টর, ISKF বেঙ্গল), শ্রদ্ধেয় অভিনন্দন চ্যাটার্জি (জোনাল ম্যানেজার, মিনারভা গ্রুপ) এবং সেন্সি পবিত্র রবিদাস (চিফ ইনস্ট্রাক্টর, ISKF উত্তর দিনাজপুর) সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।সেমিনারে আধুনিক ক্যারাটে প্রশিক্ষণ পদ্ধতি, আত্মরক্ষার কৌশল এবং শৃঙ্খলাবোধের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বেল্ট পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের দক্ষতা যাচাই করা হয় এবং যোগ্যদের পরবর্তী বেল্ট প্রদান করা হয়।আয়োজকদের বক্তব্য অনুযায়ী, বর্তমান প্রজন্মের যুবসমাজ ও শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং শৃঙ্খলাবোধ গড়ে তুলতে ক্যারাটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। পাশাপাশি শিশুদের মোবাইলমুখী জীবন থেকে মাঠমুখী করে তুলতেও এই ধরনের ক্রীড়া কার্যক্রম বিশেষ ভূমিকা নিতে পারে।এই সফল আয়োজনের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলায় মার্শাল আর্ট চর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল।