কালিয়াগঞ্জে পথে নেমে হিসেব দিল তৃণমূল, সরব নিতাই বৈশ্য
তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ:পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়–এর ১৫ বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর মোড়ে অনুষ্ঠিত হল এক পথসভা। কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সভায় ব্যাপক সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।পথসভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প—স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়নের সাফল্য তুলে ধরা হয়।

সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এই প্রকল্পগুলির প্রভাব কীভাবে পড়েছে, তা উদাহরণ সহ ব্যাখ্যা করা হয়।সভায় বক্তব্য রাখতে গিয়ে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার নিতাই বৈশ্য বলেন,মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছরে বাংলার উন্নয়নের চেহারা বদলে দিয়েছেন। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষকবন্ধু—এই সমস্ত প্রকল্প সরাসরি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছেছে। উন্নয়ন আজ আর কাগজে সীমাবদ্ধ নয়, মানুষের জীবনে তার বাস্তব প্রতিফলন ঘটেছে।”তিনি আরও বলেন,“বিরোধীরা যতই অপপ্রচার করুক না কেন, বাংলার মানুষ জানেন মুখ্যমন্ত্রী তাঁদের পাশে আছেন। তাই এই উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। আগামী দিনেও তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থেই লড়াই চালিয়ে যাবে।”পথসভায় উপস্থিত নেতাকর্মীরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের অগ্রগতির কথা তুলে ধরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সভাকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।উদ্যোক্তাদের মতে, এই ধরনের পথসভা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার পাশাপাশি সরকারের উন্নয়নের বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।





