শিক্ষাই শক্তিশালী ভারতের ভিত—৭৭তম প্রজাতন্ত্র দিবসে কালিয়াগঞ্জে স্কুল পড়ুয়াদের পাশে সাংসদ কার্তিক চন্দ্র পাল

তন্ময় চক্রবর্তী ঃ- ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে শিশুদের উৎসাহিত করতে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হলো কালিয়াগঞ্জের কুনোর ভারত সেবাশ্রমে। এদিন কুনোর ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে বিদ্যালয়ের পড়ুয়া শিশুদের হাতে আধুনিক স্কুল ব্যাগ তুলে দেওয়ার কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনোর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ।

পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে আজকের শিশুদের হাত ধরেই। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মেলবন্ধনই একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ে তুলতে পারে। তিনি ভারত সেবাশ্রম সংঘের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।তিনি আরও  বলেন শিক্ষাই জাতি গঠনের প্রধান হাতিয়ার। আজকের শিশুরাই আগামী দিনের ভারতকে নেতৃত্ব দেবে। তাদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। তিনি ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।সাংসদ আরও বলেন, প্রজাতন্ত্র দিবস কেবল উৎসব নয়, এই দিন আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেয়। শিক্ষা ও মানবিকতার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ তাঁর বক্তব্যে বলেন, দরিদ্র ও প্রান্তিক শিশুদের শিক্ষার পথে এগিয়ে নিয়ে যাওয়াই ভারত সেবাশ্রম সংঘের মূল লক্ষ্য। পড়াশোনার জন্য প্রয়োজনীয় সামগ্রী হাতে পেলে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং তারা আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে।দিন স্কুল ব্যাগ পেয়ে শিশুদের মুখে ছিল স্পষ্ট আনন্দ ও উচ্ছ্বাস। অভিভাবকদের মধ্যেও এই উদ্যোগকে ঘিরে সন্তোষ প্রকাশ পায়। অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যকে সামনে রেখে শিক্ষা, সেবা ও মানবিকতার এক সুন্দর বার্তা ছড়িয়ে পড়ে।