কালিয়াগঞ্জ কলেজে কাল অনুষ্ঠিত হতে চলেছে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব ‘দিগন্ত ২০২৬’

​নিজস্ব প্রতিনিধি, কালিয়াগঞ্জ: আগামী কাল, ১৯শে জানুয়ারি কালিয়াগঞ্জ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে কলেজের ছাত্র সংসদের বার্ষিক সাংস্কৃতিক উৎসব ‘দিগন্ত ২০২৬’। কালিয়াগঞ্জ কলেজ স্টুডেন্টস ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই ছাত্রছাত্রী ও শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।​

 

এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হতে চলেছে জনপ্রিয় মিউজিক ব্যান্ড ‘ফকিরস’ (FAKIRS)। লোকগান এবং আধুনিক বাদ্যযন্ত্রের ফিউশনে তারা মঞ্চ মাতাবেন বলে আশা করা হচ্ছে। কলেজ সূত্রে জানা গেছে, কাল সকাল ১০টা থেকে মূল অনুষ্ঠান শুরু হবে।অনুষ্ঠানটির সফল রূপায়ণে কলেজের প্রশাসক, টি.আই.সি (T.I.C), সকল শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং ছাত্রছাত্রীরা নিরলস পরিশ্রম করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও এই উৎসব কালিয়াগঞ্জ কলেজের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। কলেজের বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রীকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।